রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে হামলা চালানোর উদ্দেশে আমেরিকা ও ন্যাটো জোট ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বর
ব্রাজিলে সেনাপ্রধান জেনারেল জুলিও সিজার ডি আরুদাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির রাজধানীতে দাঙ্গার দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ইনাসিও লুলা দা সিলভা তাকে সরিয়ে দিলেন।
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ট্রাকচাপায় পোশাক কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিনজন।
রাশিয়া শুক্রবার জানিয়েছে, অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম জাতীয় পণ্য সরবরাহে রাশিয়া পাকিস্তানের সাথে এক ‘নীতিগত সমঝোতায়’ পৌঁছেছে। এ সময়ে উল্লেখ করা হয়, দুই পক্ষই সম্মত হয়েছে যে এর মূল্য ‘বন্ধুসুলভ দেশগুলোর মুদ্রায়’ পরিশোধ করা হবে।
নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বর্তমানের শিক্ষামন্ত্রী ক্রিস হিসপিন্স। তিনি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেয়া জ্যাসিন্ডা আর্ডেনের স্থলাভিষিক্ত হবেন। শনিবার সকালে এক বিবৃতিতে ক্ষমতাসীন লেবার পার্টি তাদের নতুন নেতা হিসেবে হিপকিন্সের নাম ঘোষণা করে।
বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটর্স। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নামবে সাকিবের দল। আগের ম্যাচে রেকর্ড রান সংগ্রহ করে জয় পাবার পরেও বরিশালের একাদশে আছে পরিবর্তন। একাধিক পরিবর্তন আছে ঢাকার একাদশেও।
কঙ্গোর উত্তরে উগান্ডা সীমান্তের ইতুরি প্রদেশে গণকবরের সন্ধান পাওয়া গেছে। গত সপ্তাহান্তে পাওয়া এই গণকবর থেকে ৪৯টি মরদেহ মিলেছে। গত সপ্তাহান্তে সেখানে গ্রামবাসীদের সঙ্গে চরমপন্থী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়েছে।
রাজধানী ঢাকায় ২২তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।
শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো— তওবা করা।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে 'বিজিবির টহল দল লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ' ঘটেছে বলে জানা গেছে। সীমান্ত এলাকার মাদক কারবারিরা এই গুলিবর্ষণ করেছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় বিজিবির কেউ আহত না হলেও সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।