ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের দায় রয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ার পেছনেও দায়ী জলবায়ু পরিবর্তন।
বর
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন।বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লালন শাহ সেতুর সংযোগ সড়কের দিয়াড় সাহাপুর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদীতে দু’দিনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাতটি স্থাপনা পরিদর্শন করেছেন বিভাগীয় কেপিআই মনিটরিং টিমের প্রধান ও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেপ্টেম্বরের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ এর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। নাসুমের সাথে আরও মনোনয়ন পেয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচান ও যুক্তরাষ্ট্রের ব্যাটার জাসকারান মালহোত্রা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার সিস্টেম (এসটিএস) চালু করা হয়েছে। এ পর্যন্ত ৩৯টি ওয়ার্ডের এসটিএসের কাজ শুরু করেছে ডিএসসিসি।
মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় থাকায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
দুই গ্রামবাসীর দ্বন্দ্বে কবরস্থানে তালা দিয়ে মৃতদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা ও চরপাড়া গ্রামের মধ্যে এই দ্বন্দ্ব।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।সেই সাথে উত্তরাঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।