বর

দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি অব্যাহত থাকবে

দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি অব্যাহত থাকবে

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী দু’এক দিন অব্যাহত থাকতে পারে। 
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বাসসকে জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে। 

ঢাকা বিভাগসহ উত্তরাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

ঢাকা বিভাগসহ উত্তরাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর সক্রিয় থাকায় ঢাকা বিভাগসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে অনুষ্ঠিত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

নদীবন্দরসমূহে এক নম্বর সতর্ক সংকেত

নদীবন্দরসমূহে এক নম্বর সতর্ক সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে ছাত্র বিক্ষোভ

অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে ছাত্র বিক্ষোভ

পাবনা প্রতিনিধি:পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর হাজী জসিম উদ্দিন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ মিছিল ও পাবনা- নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য ৬ সেপ্টেম্বর

সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য ৬ সেপ্টেম্বর

করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণা মামলায় জেকেজি হেলথকেয়ার চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান এই দিন ধার্য করেন।

পদ্মায় ধরা পড়ল ৬০ কেজি ওজনের ছুরি মাছ

পদ্মায় ধরা পড়ল ৬০ কেজি ওজনের ছুরি মাছ

পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশাল আকৃতির ছুরিমাছ। শনিবার (২১ আগস্ট) ভোরে পদ্মা নদীর সাঁড়া ঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।

বরিশালে প্রশাসন-আ.লীগ বৈঠকে সমঝোতা

বরিশালে প্রশাসন-আ.লীগ বৈঠকে সমঝোতা

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আওয়ামী লীগ নেতাদের সমঝোতা হয়েছে। বৈঠকে উভয়পক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছেন। এর মাধ্যমে কয়েক দিন ধরে চলা বিরোধের অবসান হলো। 

আগামী দু’তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে

আগামী দু’তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দু’তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা কম হতে পারে। এ সময় দেশের উত্তর-দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।