বরিশাল সদর উপজেলার ইউএনও’র বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও পুলিশের উপর হামলার ঘটনায় করা ২টি মামলায় গ্রেপ্তার ২১ জনের জামিন নাকচ করে দিয়েছে আদালত।
বর
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও চাহিদার তুলনায় দেশে আমদানি কম হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সব মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা করে বেড়েছে। এতে দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৩ হাজার ৪৮৩ টাকায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। মুহিউদ্দীন ইয়াসিনের স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর চলতি সপ্তাহে মন্ত্রিসভাসহ পদত্যাগ করেছিলেন মুহিউদ্দীন।
খুলনা,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) সরকারি বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে ১৩ ঘণ্টা পর বরিশাল থেকে দূরপাল্লাসহ সকল রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে লক্ষ্য করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে আনসারদের গুলি বর্ষণের প্রতিবাদে কোনো পূর্বঘোষণা ছাড়াই বরিশাল থেকে থেকে সব রুটে বাস, পণ্যবাহী ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মৌসুমী বাযূর প্রভাবে দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। জোর করে বিমান ওঠার চেষ্টাকার লোকজনকে থামানোর জন্য গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে।