যশোর প্রতিনিধি: যশোরের চাঁচড়া বাসস্ট্যান্ড এ পুলিশ চেক পোষ্টের পাশে যশোর থেকে বেনাপোল গামী একটি বাস থেকে ১০ টি স্বর্নের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। বেনাপোলগামী একটি বাস থেকে এ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের ওজন ১.১৬৩ কেজি (৯৯.৭১ ভরি) । যার আনুমানিক মূল্য ৬৭,০০,০০০/- (সাতষট্টি লক্ষ) টাকা।
বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, দেশী-বিদেশী নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাংলাদেশ নিজেকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, ‘আমরা নিজেদেরকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছি। দেশি-বিদেশি নানা বাধা জয় করে আমরা এই অবস্থানে এসেছি।’
আজ ১৭ মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস । ১৯৮১ সালের এদিনে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক। ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ব্রাজিলের হয়ে এবারের টোকিও অলিম্পিকে খেলতে চান দলের অধিনায়ক নেইমার। নেইমারের টোকিও অলিম্পিকে খেলতে চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান অলিম্পিক দলের কোচ আন্দ্রে জার্দিন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ১৭ মে। ১৯৮১ সালের এদিনে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন।
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বৃহস্পতিবার রাতে (ঈদের চাঁদ রাতে) সুলতানা জাহান শিমু নামে এক মহিলার গলায় অস্ত্র ঠেকিয়ে সোয়া দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঈশ্বরদী উপজেলা সড়কের দরিনারিচা এলাকার পুরাতন চামড়া গুদামের পেছনে এ ঘটনা ঘটে।
আগামী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন হয়েছে। প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চে ঠেকেছে মূল্যবান ধাতুটির দাম।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার আবেদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।