বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে জানুয়ারি ২০২৭ সেশনের এফসিপিএস পার্ট-১ পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হবে।
বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ১২ অক্টোবর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেছেন, সমাজে ছোটোখাটো বিভিন্ন অপরাধের প্রবণতা লক্ষ্য করলে বোঝা যায় কেবল আইন, আদালত কিংবা চিকিৎসা দিয়ে এসব সমস্যার সমাধান সম্ভব নয়।
মিসর-সুদান সীমান্তে এক বিমান হামলায় ৭২ জন বেসামরিক স্বর্ণখনি শ্রমিক নিহত হয়েছেন। একটি আঞ্চলিক মানবাধিকার সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
সুদানের রাজধানী খার্তুমভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লয়ার্স’ জানায়, শনিবার (১০ অক্টোবর) সুদানের নীল নদ রাজ্যের একটি জনপ্রিয় স্বর্ণখনির এলাকায় এই হামলা চালানো হয়। বিবিসি জানিয়েছে, সকাল প্রায় ৬টায় একটি যুদ্ধবিমান খনি শ্রমিকদের শিবির লক্ষ্য করে পাঁচটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে শ্রমিকদের থাকার জায়গা ও গর্তগুলো ধসে পড়ে বহু মানুষ হতাহত হন।
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) স্বদেশে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ আর এটি নিশ্চিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে চাকা ফেটে যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়েছে। এতে চালকসহ অন্তত ৭ জন আহত হয়েছে।
দ্রোহ, প্রেম, চেতনার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও চিরন্তন উত্তরাধিকার স্মরণ এবং বিশ্বদরবারে বাংলাদেশের সাংস্কৃতিক দূত হিসেবে তার সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। রবিবার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে বাজারের আশপাশ, হাতেম আলী কলেজ ও চৌমাথা লেক এলাকায় অভিযান চালানো হয়।
বরিশালে মাদ্রাসা শিক্ষিকাকে চাপা দেওয়া বাসের চালকসহ হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডিত দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি। শনিবার পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে রবিবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন এসআরবি ৮।
আন্তজার্তিক কন্যাশিশু দিবস উপলক্ষে রবিবার (১১ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহরের চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৫ জন মেধাবী কন্যাশিশু শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখা।