বর

ভোট বর্জনে ছাত্রদলের লিফলেট বিতরণ

ভোট বর্জনে ছাত্রদলের লিফলেট বিতরণ

রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।সরকার পদত্যাগের একদফা এবং ‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে জনমত তৈরি করতে বৃহস্পতিবার সেগুনবাগিচার বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করে তারা।

৯টি স্বর্ণের বারসহ ১ যুবক আটক

৯টি স্বর্ণের বারসহ ১ যুবক আটক

যশোরের শার্শা গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ মনিরুল হোসেন (২৪) নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। 

বরিশালে বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচিতে লাঠিচার্জ, আহত ১০

বরিশালে বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচিতে লাঠিচার্জ, আহত ১০

বরিশাল নগরীর সদর রোডে বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপি’র অন্তত ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপি’র আহ্বায়কসহ ৫ জনকে আটক করে। 

৭ জানুয়ারি ক্ষমতাসীনদের কফিনে শেষ পেরেক পড়বে: গয়েশ্বর

৭ জানুয়ারি ক্ষমতাসীনদের কফিনে শেষ পেরেক পড়বে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ক্ষমতাসীনদের কফিনে শেষ পেরেক পড়বে। আজকে একদিকে দেশনেত্রী খালেদা জিয়া মৃত্যু যন্ত্রণায়, আরেক দিকে বন্দি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থেকে পথ দেখাতে পারছেন, উৎসাহ দিতে পারছেন। 

বিজিবি’র অভিযানে ডিসেম্বর মাসে ২৬৬ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

বিজিবি’র অভিযানে ডিসেম্বর মাসে ২৬৬ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

গত বছরের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৬৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তৃতীয় দিনের মতো বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

তৃতীয় দিনের মতো বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন তারা।

মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর-গুলিবর্ষণ

মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর-গুলিবর্ষণ

মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের বাটতলায় এ ঘটনা ঘটে। কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ নৌকা সমর্থকদের। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

৬৯ দেশের অনারারি কনসাল ও কনসাল জেনারেলদের পররাষ্ট্র সচিবের সংবর্ধনা

৬৯ দেশের অনারারি কনসাল ও কনসাল জেনারেলদের পররাষ্ট্র সচিবের সংবর্ধনা

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সোমবার (১ ডিসেম্বর) ঢাকায় ৬৯টি দেশের অনারারি কনসালদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

ঢাকা আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে মানিকঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা আরিচা মহাসড়কে।