বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় ৬৯ বার পেছানো হলো।
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, বুধবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। এর থেকে ৮ বিলিয়ন ডলার বাদ দিলে যা থাকে সেটিই হচ্ছে নেট রিজার্ভের পরিমাণ। ফলে বর্তমানে নেট রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা নেই।
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও কাজী মো: ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি আইন কর্মকর্তা পদে লোকবল নেবে। আগ্রহীরা সরাসরি, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবে।
ডলারের দাম বেড়েছে আরও এক টাকা। ফলে আরও কমলো টাকার মান। প্রতি ডলারের দাম এখন ৯৬ টাকা। যা আগে ছিল ৯৫ টাকায়।
ডলার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। এখন থেকে রপ্তানিকারক ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজ হিসাবে ৩০ দিন পর্যন্ত ডলার ধরে রাখতে পারবেন, যা দিয়ে ব্যাক টু ব্যাক ঋণপত্রসহ অন্যান্য ইডিএফ ও আমদানি দায় শোধ করা যাবে।
দেশের গম ও ভুট্টার উৎপাদনে ৪ শতাংশ সুদে ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গম ও ভুট্টার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) একাধিকবার সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের কাছে বাংলাদেশীদের অর্থ পাচারের তথ্য চেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার।চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে এ প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা আগামী ৪ জুলাই থেকে কার্যকর হবে।