দেশে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত ৮ হাজার ৮২২ জনের নতুন রেকর্ড হয়েছে। আর আগে গত ২৮শে জুন ৮ হাজার ৩৬৪ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্যবিভাগ।
- দিনাজপুরে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
- * * * *
- সরকার স্বাস্থ্যখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে : সমাজকল্যাণ মন্ত্র
- * * * *
- চাকরি ফিরে পেলেন দুদকের সেই শরীফ
- * * * *
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদরাসা পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা
- * * * *
- টাঙ্গাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান
- * * * *
বাংলাদে
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) করা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ ২৫ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনী ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি করা হয় এবারের সূচকে।
বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলারের মাইলফলক পার করেছে। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এর আগে ৪৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ৩ মে। প্রচুর পরিমাণ রেমিট্যান্স এলেও বৈদেশিক মুদ্রার খরচ তুলনামূলক কম হওয়ায় রিজার্ভ বাড়ছে বলে জানান সংশ্লীষ্টরা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে মহামারির মধ্যে এমন রিজার্ভ অর্জন সম্ভব হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৩৮৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন।
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ-ভারতসহ ছয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানায় তুরস্কের গণমাধ্যম আনাদোলু।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার লক্ষ্যে মঙ্গলবার (২৯ জুন) ভোরে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে ভোর ৪টা ২৫মিনিটে দেশ ছাড়ে তারা। এ সিরিজে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। ২০১৩ সালের পর আবারো জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ।
ভূমধ্যসাগর থেকে বাংলাদেশীসহ ১৭৮ অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়া নৌবাহিনী। সেই সাথে তাদের সাথে থাকা দুটি লাশও উদ্ধার করা হয়েছে। রবিবার উদ্ধার হওয়া এসব অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করছিল বলে জানিয়েছেন তিউনিসিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ জেকরি।
বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে যে পলিটিক্স চলছে, বাংলাদেশ সেই পলিটিক্সের শিকার বলে মন্তব্য করেছে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।
দেশে করোনায় একদিনে রেকর্ড ৮ হাজার ৩৬৪ জন শনাক্ত হয়েছেন। এর আগে চলতি বছরের ৭ই এপ্রিল ৭ হাজার ৬২৬ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।