দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ছকিনা বেগম (৮০) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ফায়ারসার্ভিস এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।
বাইক
দেশের গণ-অভ্যুত্থানে সবার ভূমিকা রয়েছে উল্লেখ করে মধ্যবর্তী অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
নির্বাচন কমিশন সব দল ও গোষ্ঠীকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
কক্সবাজার শহর লাগোয়া খুরুশকুল ব্রিজের পাশের নালাতে পাওয়া গেছে আবুল কালাম (৪০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পথচারীরা এই মরদেহ দেখতে পান।
নতুন মোটরসাইকেল আনছে জাপানি ইয়ামাহা। যার মডেল ইয়ামাহা এমটি-০৯। এবছরের মাঝামাঝিতে বাইক ভারতের বাজারে আসার কথা রয়েছে।
চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাকের চাপায় বেলাল হোসেন (৩৫) নামে এক বাইকারের মৃত্যু হয়েছে।
মাছ বহনকারী পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ (৫০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ মণিরামপুরের মুন্সিখানপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর সুন্দলপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে মানোয়ার মোল্যা (৩০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া মহাসড়কের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি ঈদগাঁহের সামনে এ ঘটনা ঘটে।
একবার চার্জে ৮০ থেকে ৯৫ কিলোমিটার চলবে নতুন ই-বাইক লুইআন এমওকে। ৮৪ কেজি ওজনের বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট।
খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী প্রতিষ্ঠানের অর্জিত আয়ের ওপর ২০ শতাংশ প্রদেয় আয়কর নির্ধারণ করেছে সরকার।