বাজার

নিখোঁজের ৬ দিন পর কক্সবাজার থেকে ২ কিশোরী উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর কক্সবাজার থেকে ২ কিশোরী উদ্ধার

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিশা আক্তার (১৪) নামে দুই কিশোরি নিখোঁজ হওয়ার ছয় দিন পর কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার একটা টিম কক্সবাজার থেকে তাদের উদ্ধার করে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন।

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

 

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

কক্সবাজার চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ১৩ পর্যটক

কক্সবাজার চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ১৩ পর্যটক

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল এলাকায় বেপরোয়া গতির চাঁদের গাড়ি দুর্ঘটনায় হাবিব নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরো ১৩ পর্যটক গুরুতর আহত হয়েছেন।

সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। 

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা নিত্যপণ্যের বাজারে

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা নিত্যপণ্যের বাজারে

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা এবার পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। মাছের দামও বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। উত্পাদনস্থল থেকে পাইকারি বাজার এবং সেখান থেকে খুচরা বাজারে পণ্য পরিবহনে বাড়তি ব্যয় যুক্ত হওয়ায় এই মূল্যবৃদ্ধি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে একই সময়ে ডিম, ব্রয়লার মুরগি ও চালের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭

কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানা সূত্রে এই তথ্য জানা গেছে।

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে আলিফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্ব ইসলামবাগ বউবাজারে এই দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়।