বাজেট অধিবেশন

সংসদে বাজেট আলোচনা শুরু

সংসদে বাজেট আলোচনা শুরু

শুক্র ও শনিবার দুই দিন বিরতি শেষে জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। সম্পূরক বাজেটের ওপর আলোচনা হচ্ছে আজ। রোববার সকাল ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে আলোচনা শুরু হয়।

অধিবেশন শুরু, বাজেট উপস্থাপন বৃহস্পতিবার

অধিবেশন শুরু, বাজেট উপস্থাপন বৃহস্পতিবার

জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (০২ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। কোভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে ১২ কার্যদিবস। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। আলোচনা শেষে ৩০ জুন সংসদে বাজেট পাস হবে।

আগামী ২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি

আগামী ২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ২ জুন, ২০২১ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন (বাজেট অধিবেশন) আহবান করে আদেশ জারি করেছেন। মঙ্গলবার বিকালে এক সরকারী বিবৃতিতে বলা হয়, “একাদশ জাতীয় সংসদের চলমান ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশন ২ জুন এখানে শের-ই-বাংলা নগর সংসদ ভবনে বিকাল ৫ টায় শুরু হবে।”

বাজেট অধিবেশন শুরু ১০ জুন

বাজেট অধিবেশন শুরু ১০ জুন

দেশে করোনা পরিস্থিতির মধ্যেই ১০ জুন থেকে শুরু হবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এবারের অধিবেশনে থাকছে না কোনো আড়ম্বর। অনেক বিধি-নিষেধ মেনে অধিবেশন শুরু হবে।