২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মাসিক বয়স্ক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকায় উন্নীত করা হয়েছে। আর বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর ভাতা ৫০ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন টাস্কফোর্স’র ২য় সভা অনুষ্ঠিত
- * * * *
- এসিআই ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্বপ্নে
- * * * *
- টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন
- * * * *
- বাংলাদেশ সরকারকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- * * * *
- স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- * * * *
বাজেট
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ও ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট আজ জাতীয় সংসদে পেশ করার সম্মতি দিয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সংসদে এই বাজেট পেশ করেন।
জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে এটি তার পঞ্চম বাজেট।
একটি নির্দিষ্ট অর্থবছরে দেশের কোনো খাতে কোথায় কত ব্যয় হবে সরকারের এই আর্থিক পরিকল্পনার চিত্র প্রতিফলিত হয় বাজেটের মাধ্যমে। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট থেকে শুরু করে গত বছর পর্যন্ত যেসব বাজেট প্রণয়ন করা হয়েছে তাতে দেখা যায় সময়ের সাথে প্রত্যেকটা বাজেটের আকার বেড়েছে।
২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছে মন্ত্রিসভায়।বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।এখন প্রস্তাবিত বাজেটে সই করবেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট আসছে। এবারের বাজেটে সিগারেটসহ বেশ কিছু তামাকজাত পণ্যের দাম বাড়ানো হচ্ছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রিজার্ভ-ডলারের সংকট, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী চাপসহ অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ব্যয়ের বাজেট প্রস্তাব ঘোষণা করতে যাচ্ছেন।
লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ ১৯৭১ সালে মাত্র ৪ হাজার ৯৮৫ কোটি টাকার অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে । এর পরের বছর ৭২ সালে প্রথম ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। সেই বাংলাদেশ এখন অনেক দূর এগিয়েছে।
স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আগামীকাল। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের জন্য (২০২৩-২৪) প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।