বাজেট

বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ

বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

এই বাজেটের কারণে দারিদ্রের সংখ্যা আরো বাড়বে : জি এম কাদের

এই বাজেটের কারণে দারিদ্রের সংখ্যা আরো বাড়বে : জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি বলেছেন, প্রস্তাবিত বাজেটের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। নিজেদের স্বার্থে ও আইএমএফের পরামর্শে যেভাবে ট্যাক্স ধরা হয়েছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকা কষ্টের হয়ে উঠবে। এই বাজেটের কারণে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা আশা করছি মানুষের ক্ষতি যেন কম হয়।

পুরো বাজেটই গরিবের জন্য উপহার : অর্থমন্ত্রী

পুরো বাজেটই গরিবের জন্য উপহার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুরো বাজেটই গরিব মানুষের জন্য উপহার। এ দেশে অনেক মধ্য আয়ের মানুষ আছে, সময় এসেছে তাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। যারা আয় করেন ট্যাক্স দেয়ার সক্ষমতা আছে তাদের ট্যাক্স দিতে হবে।

এক নজরে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট

এক নজরে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট

জাতীয় সংসদে ক্ষমতাসীনদের টানা ১৫তম এবং দেশের ৫২তম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১ জুন) সংসদে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি। এবার তার বাজেট বক্তব্যের শিরোনাম ছিল ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

বাজেট পর্যালোচনা: ন্যূনতম কর ২ হাজার টাকা করা ঠিক হয়নি

বাজেট পর্যালোচনা: ন্যূনতম কর ২ হাজার টাকা করা ঠিক হয়নি

বাজেট পরবর্তী পর্যালোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, ট্যাক্স রিটার্নের নামে ন্যূনতম কর ২ হাজার টাকা নির্ধারণ করা ঠিক হয়নি। এটি তুলে দেওয়া উচিত বলে মনে করেন তারা।

প্রস্তাবিত বাজেটে রেলের জন্য ১৯ হাজার ১০ কোটি টাকা বরাদ্দ

প্রস্তাবিত বাজেটে রেলের জন্য ১৯ হাজার ১০ কোটি টাকা বরাদ্দ

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেলপথ খাতে ১৯ হাজার ১০ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে পরিচালন খাতে ৪ হাজার ৫০ কোটি ৬৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৪ হাজার ৯৬০ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দমিছিল

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দমিছিল

২০২৩-২৪ অর্থ বছরের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এ আনন্দ মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।