বার

মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১২ লাখ মানুষ

মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১২ লাখ মানুষ

ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ। গতকাল মঙ্গলবার ঈদের আগের শেষ কর্মদিবসে এমন ১২ লাখ ২৮ হাজার মানুষ ঢাকার বাইরে গেছেন, যারা মোবাইল ফোন ব্যবহার করেন।

সাময়িক বিরতির পর সুদানে আবার লড়াই শুরু

সাময়িক বিরতির পর সুদানে আবার লড়াই শুরু

আন্তর্জাতিক স্তরে মধ্যস্থতার পর সুদানে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ, তবে কয়েকঘণ্টার মধ্যেই আবার লড়াই শুরু হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় অস্ত্রবিরতি চালু হয়। কিন্তু কয়েকঘণ্টা পরেই আবার সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আবার গোলাগুলির শব্দ শোনা যায় খার্তুমে। 

ভুয়া বিজ্ঞপ্তি এড়াতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ভুয়া বিজ্ঞপ্তি এড়াতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত ভুয়া তথ্য এড়াতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাচাইয়ের আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে এ মন্ত্রণালয়ের আইন অধি-শাখার নামে দপ্তরি কাম প্রহরী নিয়োগ, বেতন-ভাতা সংক্রান্ত প্রকাশিত ভুয়া গেজেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এমন আহ্বান জানানো হয়েছে।

বার্সায় ফেরার গুঞ্জন; এবার মুখ খুললেন মেসি

বার্সায় ফেরার গুঞ্জন; এবার মুখ খুললেন মেসি

চলতি জুনের শেষে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সঙ্গে শেষ হয়ে যাচ্ছে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ। সম্ভাব্য গন্তব্য হিসেবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল পুরনো ক্লাব বার্সেলোনার নাম। 

বৃহস্পতিবার ঘটবে বিরল হাইব্রিড সূর্যগ্রহণ

বৃহস্পতিবার ঘটবে বিরল হাইব্রিড সূর্যগ্রহণ

মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী। ওই বিরল সূর্যগ্রহণের নাম হাইব্রিড সূর্যগ্রহণ বলে জানিয়েছে সংস্থাটি। 

রাষ্ট্রপতির হামিদের সাথে শেষবারের মতো বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির হামিদের সাথে শেষবারের মতো বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির মেয়াদ আগামী সপ্তাহে (২৪ এপ্রিল) শেষ হতে চলেছে।

পয়েন্ট খোয়াল বার্সেলোনা

পয়েন্ট খোয়াল বার্সেলোনা

লা লিগায় উড়তে থাকা বার্সেলোনা এবার মাটিতে নামল। রবিবার গেতাফের মাঠে লা লিগার ম্যাচে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। 

চট্টগ্রামে বিমানের খালি আসনে মিলল ১২টি স্বর্ণের বার

চট্টগ্রামে বিমানের খালি আসনে মিলল ১২টি স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার একটি বিমান থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। 

আবার বাড়লো স্বর্ণের দাম

আবার বাড়লো স্বর্ণের দাম

কিছুটা দাম কমানোর পাঁচ দিন পর দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। এতদিন যার দাম ছিল ৯৭ হাজার ১৬১ টাকা।