বালু

সুনামগঞ্জে বালুখেকো বাবুল গ্রেপ্তার

সুনামগঞ্জে বালুখেকো বাবুল গ্রেপ্তার

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বালু লুটপাটে জড়িত বাবুল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের ডিএস রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ গ্রেপ্তার ১৮

অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ গ্রেপ্তার ১৮

চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর বাহেরচর এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ ১৮জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে ২০১৩ সালে বালু ও ময়লার ট্রাক দিয়ে অবরুদ্ধ করার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য শরীফুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।

নোয়াখালীতে ছাত্রদল নেতার অবৈধভাবে বালু উত্তোলন

নোয়াখালীতে ছাত্রদল নেতার অবৈধভাবে বালু উত্তোলন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী খাল থেকে কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ অবস্থায় হুমকির মুখে খালের পাড়। অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে খালের পাশের এলাকায় হুমকিতে রয়েছে কৃষি জমি ও ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।

বালুতে পুঁতে রাখা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বালুতে পুঁতে রাখা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় বালুতে পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের শিমুলতলার মোল্লাকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনকালে আটক ২৮

চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনকালে আটক ২৮

চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকালে ৯ বাল্কহেড, একটি লোড ড্রেজার জব্দ করেছে। এ সময় আটক করা হয়েছে ২৮ জনকে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমার নেতৃত্বে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ অভিযানে মতলব উত্তর থানাধীন মোহনপুর ইউপিস্থ বাহেরচর নামক স্থানে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন তাদেরকে আটক করে।

জেলা প্রশাসকের যোগসাজশে মির্জার বালু উত্তোলন, তলিয়ে গেছে কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর

জেলা প্রশাসকের যোগসাজশে মির্জার বালু উত্তোলন, তলিয়ে গেছে কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের যোগসাজশে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে ডাকাতিয়া নদী এলকা থেকে ৫০ কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।  এর ফলে উজানের পানির  চাপে তলিয়ে গেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মছাপুর রেগুলেটর।

নেত্রকোনায় নদী থেকে বালু উত্তোলন, কারাগারে ১৬

নেত্রকোনায় নদী থেকে বালু উত্তোলন, কারাগারে ১৬

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর বালুমহাল থেকে রাতের আঁধারে ট্রলারের মাধ্যমে বালু উত্তোলনের সময় ১৬ জনকে আটক করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।