ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসচাপা
ভোলায় চরফ্যাশনগামী একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। সম্পর্কে তার শ্বশুর-জামাই। তারা এক নিকট আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।
নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের গোহালাকান্দা এলাকায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার যাত্রী।
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানের দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ভ্যানচালক ও একজন যাত্রী রয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার দিকে পীরগঞ্জ উপজেলার জামতালা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আশুলিয়ার জিরাবোতে দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় বাসচাপায় মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই দুটি বাসে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
রাজধানীর মগবাজারে বাসচাপায় আনিসুল হক সাকি (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।
পিরোজপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নসিমনে যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন- শাহিন মোল্লা (১৮) ও সাব্বির (২০)। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো। শুক্রবার দিনগত রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।
কুমিল্লা বরুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।