রাজধানীর পল্লবীর মিরপুর-১২ নম্বরে বাসের ধাক্কায় মো. ইমন মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা মো. সিয়াম (২৪) নামে এক যুবক আহত হয়েছেন।
বাসের ধাক্কায়
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন।
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল বোরকা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতির রূপালী সুপার সার্ভিস নামে এক বাসের ধাক্কায় আবুল হাসেম ভূঁইয়া (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার মহাসড়কের হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর বিজয় সরণি এলাকায় মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই আরোহী।
নেত্রকোনা-কলমাকান্দা সড়কের উড়াদিঘী এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জালাল মিয়া (৩০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় রিমন মিয়া (২৫) নামে এক যাত্রী আহত হন।
রাজধানীর শান্তিনগর মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় তাসিকুল ইসলাম (৭৩) নামে এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।
রাজধানীতে বিআরটিসি বাসের ধাক্কায় রোশনি পাল (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) সকালে কমলাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বান্দরবানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মেঘলা তালুকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর রামপুরায় মাইক্রোবাসের ধাক্কায় কবির হোসেন (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।