পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ২০২১ সালে বিশ্বব্যাপী ৭৮ শতাংশ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পানি পরিষেবা এবং ৫১ শতাংশে স্বাস্থ্যবিধি পরিষেবা বিদ্যমান ছিল। একই বছরে ৭৮০ মিলিয়ন লোকের কোনো স্যানিটেশন পরিষেবা ছিল না।
বাস
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জনতার ভিড়ে ঢুকে পড়ার পর আগুন ধরে যায়। এতে ২২ জন নিহত হয়েছে। শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে
সাধারণ মানুষের শ্বাস রুদ্ধ হয়ে আসছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এই দুঃসহ অবস্থার অবসান চাই। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, কর্মসূচি চলমান রাখবো।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ ভোরে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে বিআরটিসি বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংরক্ষণ করতে গোডাউন বা বাড়ি ভাড়া নেবে নির্বাচন কমিশন। এমন একটি বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
রাজধানীর মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টায় রেলের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রাজধানীর মগবাজারে বাসচাপায় আনিসুল হক সাকি (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা নিতে জাতিসংঘের বিশেষ দূত নোলিন হেজারকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।