বাস

শেষ ওভারে পাঁচ ছক্কা, কলকাতার অবিশ্বাস্য জয়

শেষ ওভারে পাঁচ ছক্কা, কলকাতার অবিশ্বাস্য জয়

গুজরাট টাইটান্সকে হারাতে শেষ ৬ বলে ২৯ রান করতে হতো কলকাতা নাইট রাইডার্সকে। বাস্তবিক অর্থে যা প্রায় অসম্ভব। সেই অসম্ভব কাজটিই করে দেখালেন রিঙ্কু সিং। ২০৫তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ। বাকি কাজটুকু দায়িত্ব নিয়ে করেন রিঙ্কু। তার শেষ ৫ বলে ৫ ছক্কায় নাটকীয়ভাবে ৩ উইকেটে ম্যাচ জিতে কলকাতা।

বঙ্গবাজারের ব্যবসায়ীদের কোটি টাকা অনুদান দেবে এফবিসিসিআই

বঙ্গবাজারের ব্যবসায়ীদের কোটি টাকা অনুদান দেবে এফবিসিসিআই

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে এক কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোববার দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শনকালে এ ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

সরকারকে ব্যর্থ প্রমাণের নীলনকশার বাস্তবায়ন চলছে: শেখ পরশ

সরকারকে ব্যর্থ প্রমাণের নীলনকশার বাস্তবায়ন চলছে: শেখ পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে। এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে– সাধারণ মানুষ যেন সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। 

প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত, গ্রেফতার ৪

প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত, গ্রেফতার ৪

হবিগঞ্জের চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

মালিক-শ্রমিক দ্বন্দ্ব : কুষ্টিয়ায় ২ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

মালিক-শ্রমিক দ্বন্দ্ব : কুষ্টিয়ায় ২ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার সাথে খুলনা ও ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট

ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৫৩। এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার দূষণমাত্রা ‘অস্বাস্থ্যকর’। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টা ১৬ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বাবার মোটরসাইকেল থেকে পড়ে তরুণীর মৃত্যু

বাবার মোটরসাইকেল থেকে পড়ে তরুণীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে বেবী (৩৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার চোখতোলা-জোড়পুকুরিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।