ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিভাগটির প্রথম পুনর্মিলনী। বিভাগের সাবেক সহস্রাধিক শিক্ষার্থী প্রথমবারের মতো মিলিত হয়েছেন তাদের সাবেক শিক্ষায়তনে। শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় পুনর্মিলনীর আনুষ্ঠানিক কার্যক্রম।
বাস
রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন।
ঢাকার আরমানিটোলায় মাঠের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। শনিবার সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজারের উখিয়া থানাধীন থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (৩৫) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটক ব্যক্তি উখিয়া পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থাইংখালী হাকিমপাড়ার মৃত ইলিয়াসের ছেলে।
রাজধানীর মতিঝিলে একটি বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল জলিল (৪৫), তিনি একটি বেসরকারি কোম্পানির ট্রাকের চালক ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন। বুধবার ভোর রাত সোয়া ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পটুয়াখালী ব্রিজের উত্তর পাশে শিয়ালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার বাতাসের মান বুধবার সকালেও 'অস্বাস্থ্যকর' রয়েছে। সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৫৬ স্কোরে খারাপ বাতাসের মান নিয়ে বিশ্বের শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী ১৩তম অবস্থানে রয়েছে।
মালয়েশিয়ায় বন্যায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। সর্বশেষ এক তরুণীর লাশ একটি প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার করেছে, যেটি বন্যার পানিতে ভেসে যাচ্ছিল। এটি এই মৌসুমি বন্যায় পঞ্চম মৃত্যু। বন্যায় এখন পর্যন্ত ৪৩ হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিস্তানের বিস্ফোরণে হতাহতদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা হাসপাতালে পূর্ণ প্রস্তুতি রেখেছি। আমাদের ডাক্তার, নার্স যারা ছিলেন সবাইকে আমরা এখানে নিয়ে এসেছি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জয় পেয়ে আগেই নিজেদের সিরিজ নিশ্চিত করেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এ কারণে তৃতীয় ওয়ানডে ছিল বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াই।