দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। হাসপাতালে ভর্তি রোগীর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই মাসের প্রথম ৯ দিনেই ডেঙ্গুতে ৩৩ জন মারা গেছেন।
চলতি বছরে বর্ষা মৌসুম শুরুর আগেই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। গত বছর ২৩ মে পর্যন্ত ২৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও চলতি বছর একই সময়ে তা দেড় হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে গত বছর ডেঙ্গুতে কারও মৃত্যু হলেও এ বছর ইতোমধ্যে ১৩ জন মারা গেছেন। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।