টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে যমুনা নদীর পানি। নদীর ভাঙনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বগুড়া অংশের ৪৫ কিলোমিটারের মধ্যে ছয়টি স্থানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভয়াবহ ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে পড়েছে সারিয়াকান্দীর ইছামারা।
বাড়ছে যমুনার পানি
যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুতগতিতে বাড়ছে। পানি বাড়ায় ইতিমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার শঙ্কা ছড়িয়ে পড়েছে।
যমুনা নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় ভারতের রাজধানী দিল্লির হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যমুনার পানি বৃদ্ধির পরিমাণ। এরইমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পানি।