আনন্দঘন পরিবেশে চলছিল বিয়ের অনুষ্ঠান।সেই আনন্দ যেন হঠাৎ শোকে পরিণত হয়। সবাই যখন আনন্দে ব্যস্ত তখনই স্ল্যাব ভেঙে কুয়ায় পড়ে একসঙ্গে নারী ও শিশুসহ ১৩ জন মারা গেছেন।২ জন গুরুতর আহত হয়েছে।
বাড়ি
ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। পরিস্থিতি মোকাবিলায় একদিকে যেমন কড়া প্রশাসনিক পদক্ষেপ করা হচ্ছে, তেমনই এবার দুঃস্থ করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পাঠানোর ব্যবস্থাও করছে রাজ্য সরকার। এবার কোভিড রোগীদের জন্য রান্না করা খাবার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল সরকার। রবিবার বাংলার গর্ব মমতা টুইটারে হ্যান্ডেল থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে।
কনকনে শীতের মাঝে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও আশুগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে ১৪ মাস বয়সী ফারজিনা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে আজ ভোর রাতে অগ্নিকান্ডে ৪টি রিসোর্ট, ২টি রেস্টুরেন্ট ও ১টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইহুদি বসতিতে ইসরাইল নতুন করে ১৩৫৫ বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে। রোববার ইসরাইলের নির্মাণ ও গৃহায়ণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়
এম এ মান্নান: ইসলামে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নিষিদ্ধ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজে বলেছেন, ‘তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোরো না, অতীতে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে।’
এম মাহফুজ আলম, পাবনা : পাবনা, মানিকগঞ্জ ও রাজবাড়ি জেলার চরাঞ্চলের ৯টি ইউনিয়নের ৭০টি গ্রামকে বিদ্যুতের আওতায় আনার কাজ চলছে দ্রুতগতিতে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যমুনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন লাইন নির্মাণকাজ ও নদী ড্রেজিংএর কাজ চলছে।