বিচারাধীন বিষয় হওয়ায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাড়ি
ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের উপ-নির্বাচনের নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদকে উদ্ধারের জন্য মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দেয়ার ঘটনায় সব আইনজীবীদের লজ্জিত হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।আদালত বলেছেন, তাদের ভাষা ছিল অশ্লীল।
চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে তাণ্ডবের অভিযোগে ৪ হিজড়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে মিরপুর মডেল থানার ৩ নং সেকশনের ৮ নং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ৪ হিজড়া হলেন- বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলওয়্যার রাজ্যের বাড়িতে 'অল্প কয়েকটি' গোপন ফাইল পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে হোয়াইট হাউস
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম আশিক (২৭) খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে নিহত আশিকের বাবা আশরাফ উদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুককে গালিগালাজ ও অশালীন আচরণের ঘটনায় ব্রাক্ষণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর আহমেদ ভূঞা, সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট মো. আক্কাস আলী ও অ্যাডভোকেট জুবায়ের ইসলামকে তলব করেছেন হাইকোর্ট।
পাঁচ বছর বয়স থেকেই টেলিভিশনের পর্দায় অভিনয় করছে রুহানিকা ধাওয়ান। তার অভিনীত দ্বিতীয় ধারাবাহিকে অভিনয়গুণে জনপ্রিয় হয়ে উঠেছিল রুহানিকা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজা গাছ চাষ করতে গিয়ে হালিম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।