নোয়াখালী প্রতিনিধি: সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালনকালে দলীয় নেতাকর্মিদের ওপর হামলা–নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে জনসমাবেশ করেছে জেলা বিএনপি।
বিএনপির
নয়াপল্টনের পরিবর্তে সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। তবে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামীলীগের হামলা-গ্রেফতার-সহিংসতার প্রতিবাদে আজ সোমবার সারাদেশের সকল জেলা ও বিভাগীয় শহরে জনসমাবেশ করবে বিএনপি।
পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় দলটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মহাসমাবেশ থেকে এবার সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল শনিবার (২৯ জুলাই) ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। রাজধানী ঢাকা এবং আশপাশের জেলা–উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মহাসমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে। গত রাত থেকেই সেখানে নেতাকর্মীরা অবস্থান নেন।
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির ৮ নেতাকর্মীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রামপালের গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিএনপির এসব নেতাকর্মীকে গ্রেফতার করে ফয়লাহাট ফাঁড়ি পুলিশ।
ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ।
ঢাকার মহাসমাবেশ একদিন পিছিয়ে আগামীকাল শুক্রবার করার ঘোষণা দিয়েছে বিএনপি, যা আজ বৃহস্পতিবার হওয়ার কথা ছিল।