সরকার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাঠামোগত উন্নয়নের জন্য আধাসামরিক বাহিনীটির বিভিন্ন পর্যায়ে ২ হাজার ২৫৮টি পদ সৃষ্টি করেছে।
বিজিবি
খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ, ঢেউটিন, খাদ্যশস্য ও কৃষি যন্ত্রাংশ বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) রামগড় ইউনিট।
পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি ছোট হরিণা জোনের (১২ ব্যাটালিয়ন) সদস্যরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
চলতি বছর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে ৫০১ জন আসামিকে গ্রেপ্তার ও প্রায় ৬০ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ করেছে।
রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার ঘুমধুম সীমান্তের পেয়ারা বুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১১ বিজিবি বিজিবির অভিযানে ১৫টি বার্মিজ গরু জব্দ করেছে। শনিবার সকাল ৭টার সময়ে ব্যাটলিয়ান বিজিবির নিয়মিত টহল দল অধিনায়কের নেতৃত্বে এই সব গরু জব্দ করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে ঢাকার রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস টহল দলের পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদীসহ (কসমেটিকস), একটি ট্রাক জব্দ করা হয়েছে।
যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়ক থেকে ফেনসিডিল ও বিদেশি মদসহ একজন ভারতীয় নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে যশোর ৪৯ ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান চালায়।