পঞ্চগড় সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার হারিভাসা ইউনিয়নের ব্রমতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে সন্ত্রাসীরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে আটক হওয়া বিএসএফ সদস্য কনস্টেবল বেদ প্রকাশকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির জানাজা ঘিরে জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী-শিশু পাচার রোধে বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
খাগড়াছড়ির রামগড়ের দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় অনুপ্রবেশ ও দুষ্কৃতিকারীদের প্রতিহত করার লক্ষ্যে মেহেরপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে জড়িতরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে লক্ষ্যে সিলেটের সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি।
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাড়ানো হয়েছে যানবাহনে তল্লাশি।