কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচন বর্জনের ডাকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে কুমারখালীর জগন্নাথপুরে এ কর্মসূচি পালন করে কুমারখালী উপজেলা বিএনপি।
বিতরণ
বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করার সময় ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
বরিশালে অসহায় দুস্থ ও ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মহানগর পুলিশ নারী কল্যাণ সংস্থার (পুনাক) সভানেত্রী সাদিয়া মাহমুদ।
বরিশালে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগি সহযোগি সংগঠনের প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে বিনানুমতিতে সভা সমাবেশ করার চেষ্টা
রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।সরকার পদত্যাগের একদফা এবং ‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে জনমত তৈরি করতে বৃহস্পতিবার সেগুনবাগিচার বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করে তারা।
বরিশাল নগরীর সদর রোডে বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপি’র অন্তত ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপি’র আহ্বায়কসহ ৫ জনকে আটক করে।
সরকার পদত্যাগের একদফা দাবি এবং ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে জনমত তৈরি করতে পদবঞ্চিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতৃবৃন্দ জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
আজ থেকে জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরে জেলার আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে চার লাখ শিক্ষার্থীর হাতে যাচ্ছে ৩২ লক্ষ সাত হাজার বই।
অসহযোগ আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে জনসাধারনকে ডামি নির্বাচনের ভোট প্রদানে নিরুৎসাহিত করার লক্ষে সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর ভাদগ্রাম বাজারে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেছে উপজেলা ও ইউনিয়ন বিএনপি
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে মেহেরপুরে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।সোমবার সকাল আটটার দিকে মেহেরপুর বড়বাজার তহবাজারে লিফলেট বিতরণ করেন মেহেরপুর জেলা বিএনপির নেতা কর্মীরা। এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন।