বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সৌরশক্তি বিকাশে ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সকে (আইএসএ) উদ্ভাবনী প্রযুক্তি প্রবর্তন ও অভিজ্ঞতা বিনিময়ের কেন্দ্রবিন্দু হতে হবে। দূরদর্শী দৃষ্টিভঙ্গি ও সদস্যদের চাহিদা বিবেচনা করে কর্মসূচি গ্রহণ করলে আইএসএ সৌর বিদ্যুৎ প্রসারে কার্যকরী অবদান রাখতে পারবে।
- রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
- * * * *
- জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম
- * * * *
- সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর
- * * * *
- শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
- * * * *
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- * * * *
বিদ্যুৎ
রাজধানীর বিমানবন্দর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রাসেল মিয়া (৩৫) নামের এক ইলেট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত রাসেল উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোটসোহাগী গ্রামের আব্দুল মাজেদের পুত্র। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া ছোটসোহাগী এলাকায় এই ঘটনা ঘটে।
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রাজধানীর মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
রাজধানীর ওয়ারীর মেথর পট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে থাকলে অথবা যে কোনো দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
রাজধানীর মিরপুরে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আরএনপিপি অধিগ্রহণকৃত জমির ফসলের ক্ষতিপূরণ পেয়েছেন প্রকল্প এলাকার কৃষকরা।
যান্ত্রিক ত্রুটির কারণে তিনদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে গেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে পুনরায় উৎপাদন শুরু হয় কেন্দ্রটিতে।