যশোরের চৌগাছায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে ছেলে নিহত এবং বাবা মারাত্মক আহত হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌগাছা ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে।
- রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
- * * * *
- জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম
- * * * *
- সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর
- * * * *
- শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
- * * * *
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- * * * *
বিদ্যুৎ
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ীতে দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মো. রিফাত হোসেন (২১) সোনাইমুড়ী পৌরসভার পূর্ব পাড়ার নূরু মিয়ার নতুন বাড়ির নূরু মিয়ার ছেলে।
গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত ইলিয়াস হোসেন (৩২) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
বরিশালের মেহেন্দিগঞ্জে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজিজুল হক হাওলাদার নামে স্থানীয় এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
ফেনীতে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে রাহাত হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর চকবাজারের উমেশ দত্ত রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ শাহিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নেত্রকোনার আটপাড়ায় জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজিবুর রহমান (৫০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মিয়ার বাপের ছেলে।
মুন্সীগঞ্জের সিরাজদিখাঁন উপজেলার কেয়াইন ইউনিয়নে বিদ্যুতের খুঁটি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ আগস্ট) রাতে সিরাজদিখান থানার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন পুলিশ বক্সের সামনের ঢাকা-ফরিদপুর মহাসড়কের পাশে নিজেদের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সুজন ইসলাম ওরফে সোনা মিয়া (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন।