বিপর্যয়

ব্যাটিং বিপর্যয়ে বড় হারের মুখে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বড় হারের মুখে বাংলাদেশ

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে উইন্ডিজের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৫২ রানে। আর তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩৪ রানের। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই তো দূরে থাক, ক্যারিবীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারছেন না বাংলাদেশের ব্যাটাররা।

আঘাত হেনেছে সুপার ঘূর্ণিঝড় মান-ই, বিপর্যয়ের শঙ্কা

আঘাত হেনেছে সুপার ঘূর্ণিঝড় মান-ই, বিপর্যয়ের শঙ্কা

এশিয়ার দেশ ফিলিপানে আঘাত হেনেছে সুপার সুপার ঘূর্ণিঝড় মান-ই। এর প্রভাবে উপকূলে ১৪ মিটার (৪৬ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে। এতে ‘বিপর্যয়কর ও প্রাণঘাতী’ পরিস্থিতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়

ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পর তা উদ্ধার করা হয়েছে। তবে দেখা দিয়েছে ভয়াবহ সূচি বিপর্যয়। শনিবার (২৬ অক্টোবর) ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে কমলাপুর রেলস্টশনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রতিটি ট্রেন ছাড়ছে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে।

শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা টেস্টে মাত্র ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রান। ব্যক্তিগত ১২ ও ২ রান নিয়ে ব্যাট করছেন মাহামুদুল হক জয় ও মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

জয়সাওয়ালের পর রাহুলের বিদায়, ব্যাটিং বিপর্যয়ে ভারত

জয়সাওয়ালের পর রাহুলের বিদায়, ব্যাটিং বিপর্যয়ে ভারত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। চার উইকেট শিকার করে ভারতের টপ অর্ডারকে বিধ্বস্ত করেছে পেসার হাসান মাহমুদ। তবে ভারতীয় শিবিরের হাল ধরেন যশস্বী জয়সাওয়াল। কিন্তু এই তরুণ ব্যাটারকে সাজঘরে ফেরান আরেক তরুণ পেসার নাহিদ রানা।

নাহিদের তৃতীয় শিকার শাকিল, ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

নাহিদের তৃতীয় শিকার শাকিল, ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে ২৭৪ রান করার পর বাংলাদেশকে ২৬২ রানে আটকে দিয়েছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। দলীয় ৮১ রানে ৬ উইকেট হারিয়েছে দ্য ম্যান ইন গ্রিনরা।

খুরামের চতুর্থ শিকার সাকিব, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

খুরামের চতুর্থ শিকার সাকিব, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংও ভালো করেছিল টাইগাররা। তবে তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম সেশনের ১০ ওভারের মধ্যে ৬ ব্যাটারকে হারায় বাংলাদেশ।

কমলাপুরে শিডিউল বিপর্যয় ঠিক হতে আরও একদিন লাগবে

কমলাপুরে শিডিউল বিপর্যয় ঠিক হতে আরও একদিন লাগবে

গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার পর থেকে শুরু হওয়া শিডিউল জটিলতা চলছে তৃতীয় দিনেও। ঢাকা থেকে ট্রেনের শিডিউল সময়ে চলাচল করতে আরও একদিন লাগবে।আজ রবিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান  ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন। তিনি বলেন, ট্রেনের শিডিউল সময়ে চলাচল করতে আরও একদিন লেগে যাবে।