প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার গুনগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে অন্যের ওপর নির্ভরতা কমাতে এবং নতুন প্রযুক্তি শেখা ও গ্রহণে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিমান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ স্বারক ডাকটিকেট, একটি খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।
অর্থ আত্মসাৎসহ ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই আমজাদ হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি বৃহস্পতিবার রাতে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিমানবন্দর-উত্তরামুখী ফুটওভার ব্রিজ থেকে কিছুটা সামনে সড়কের মাঝে বুধবার রাত সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ছয় দিনব্যাপী দ্বিপক্ষীয় কৌশলগত এয়ারলিফট মহড়া আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে।‘কপ সাউথ ২২’ নামে ছয় দিনব্যাপী এ যৌথ মহড়া ঢাকার কুর্মিটোলা সেনানিবাস ও সিলেটের অপারেটিং লোকেশন আলফায় অনুষ্ঠিত হবে।
সৌদি আরবের নেতৃত্বের আরব সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। সোমবারের এই হামলায় জোটের পক্ষ থেকে ইয়েমেনে সরকারের বিরুদ্ধে লড়াইরত হাউছি বিদ্রোহীদের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি ধ্বংসের দাবি করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দু’কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২ পিস স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা। এঘটনায় কেউ আটক হয়নি।
পেরুর বিখ্যাত নাজকা লাইন দেখার এক ট্রিপে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৫ পর্যটক এবং ২ ক্রু নিহত হয়েছেন। পরিবহন মন্ত্রনালয় এ কথা জানায়।
দক্ষিণ চীন সাগরে ডুবে যাওয়া মার্কিন একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র ও চীনের নৌবাহিনী।
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার এফ-৩৫ যুদ্ধবিমানটি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাইলট দ্রুত প্যারাস্যুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন।