বিমান

বিমান দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান সস্ত্রীক নিহত

বিমান দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান সস্ত্রীক নিহত

এক বিবৃতিতে আইএএফ বলেছে, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং বিমানটিতে থাকা অন্য ১১ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন।’আইএএফ জানায়, তাদের বহনকারী এমআই-১৭ ভি৫ বিমানটি নামিলনাড়ু রাজ্যের কুন্নুরে বুধবার দুপুর ২টার কিছু আগে দুর্ঘটনায় পতিত হয়। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

সিরিয়ার সমুদ্রবন্দরে ইসরাইলের বিমান হামলা

সিরিয়ার সমুদ্রবন্দরে ইসরাইলের বিমান হামলা

ইসরাইল সিরিয়ার প্রধান সমুদ্রবন্দর এলাকার ওপর হামলা চালিয়েছে। তবে হামলা প্রতিহত করতে সিরিয়ার সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়।

ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে আমিরাত

ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ৮০টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। ফ্রান্স সঙ্গে ১৯ বিলিয়ন ডলারের এই চুক্তিকে আমিরাতের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলে ধারণা করা হচ্ছে। 

শরণার্থী সংকট: ইংলিশ চ্যানেল পাহারায় বিশেষ বিমান

শরণার্থী সংকট: ইংলিশ চ্যানেল পাহারায় বিশেষ বিমান

রোববারের বৈঠকে ফ্রান্স ছাড়াও উপস্থিত ছিল জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডসের মতো দেশগুলি। সকলেই একটি বিষয়ে একমত হয়েছেন, যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে শরণার্থীরা ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছেন, তা বন্ধ করতে হবে।

পরীক্ষামূলকভাবে উড়লো সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান

পরীক্ষামূলকভাবে উড়লো সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান

রোলস-রয়েস বিশ্বাস করে, তাদের তৈরি 'স্পিরিট অব ইনোভেশন' বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান।ডার্বিতে অবস্থিত রোলস রয়েসের এয়ারস্পেস সদর দপ্তর বলছে, পরীক্ষামূলক উড্ডয়নে বিমানটির গতি ঘণ্টায় ৬২৩ কিলোমিটার পর্যন্ত উঠেছে।

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৭০ বেসামরিক লোক নিহত

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৭০ বেসামরিক লোক নিহত

সিরিয়ার দেইর আজ-জর প্রদেশের বাগুজ শহরে ২০১৯ সালের ১৮ মার্চ মার্কিন এক বিমান হামলায় ৭০ বেসামরিক লোক নিহত হয়েছিলো। বিমান হামলায় এত বিপুল লোক নিহত হওয়ার ঘটনাটি ওই সময় মার্কিন সামরিক বাহিনী গোপন করেছিলো।শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আরব জোটের বিমান হামলায় ১৮৬ হুথি নিহত

আরব জোটের বিমান হামলায় ১৮৬ হুথি নিহত

আরব জোট শনিবার বলেছে যে, ইয়েমেনের মারিবের কাছে বিমান হামলায় ১৮৬ হুথি নিহত হয়েছে। মারিব শহরের পূর্বে সিরওয়াহ এবং দক্ষিণে আল-বায়দা প্রদেশে এই অভিযান চালায় জোটটি। 

ভবিষ্যতে প্রতিটি জেলায় বিমান চলবে : বিমান প্রতিমন্ত্রী

ভবিষ্যতে প্রতিটি জেলায় বিমান চলবে : বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, দেশের প্রতিটি জেলায় ভবিষ্যতে বিমান চলাচলের ব্যবস্থা করা হবে। যাতে সহজে এক স্থান থেকে দেশের মানুষ অন্য স্থানে সহজে যাতায়াত করতে পারে।

ইয়েমেনে বিমান বন্দরে বোমা বিস্ফোরণে নিহত ১২

ইয়েমেনে বিমান বন্দরে বোমা বিস্ফোরণে নিহত ১২

দক্ষিণ ইয়েমেনের এডেন বিমান বন্দরে গাড়ি বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। রোববার এডেনভিত্তিক দক্ষিণ ইয়েমেনের সরকারের তথ্যমন্ত্রী এক বিবৃতিতে এই খবর জানান।