প্রত্যাশার পারদ চলে এসেছিল একদমই নিচে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিল না আশার আলো। সবমিলিয়ে খুব বাজে অবস্থায় থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যদিও শেষ অবধি জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে টাইগাররা। শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রেখে ২ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। বল হাতে এই ম্যাচে নজর কেড়েছেন রিশাদ হোসেন।
বিশ্বকাপের
শ্রীলঙ্কাকে অল্পতেই আটকে রেখে কাজটা আগেই সহজ করে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমেও বেশ চাপে ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত ২ উইকেটের জয়ে বিশ্বকাপে শূভসূচনা করলো লাল-সবুজের প্রতিনিধিরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (৪ জুন) মুখোমুখি ইংল্যান্ড ও স্কটল্যান্ড। অন্যদিকে ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনাল পর্বও শুরু আজ।
সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। পুরো আসর খেলতে না পারলেও নিজ দল চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত কয়েকটি ম্যাচে দারুণ পারফরম্যান্স ছিলো তার। দক্ষিণ ভারতের শহর চেন্নাইয়ের এই ফ্র্যাঞ্চাইজিটি এবার আসন্ন বিশ্বকাপ উপলক্ষে নিজেদের খেলোয়াড় মুস্তাফিজকে জানালো শুভেচ্ছা।
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি ক্রিকেটের আরেকটি বিশ্ব। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে এই বিশ্বকাপের জন্য ক্রিস গেইল, যুবরাজ সিং ও উসাইন বোল্টকে আগেই হিসেবে শুভেচ্ছা দূত ঘোষণা করেছিল আইসিসি। এবার এই তিনজনের সঙ্গে তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিও।
২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু হতে বেশিদিন বাকি নেই। অথচ পাকিস্তানের দল ঘোষণা নিয়ে জল্পনা কল্পনার অবসান শেষ হচ্ছিল না।
বিশ্বকাপের আর মাত্র ১৯ দিন বাকি। অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ এখনো মুখে কুলুপ এঁটেছে। জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার পর থেকেই বিশ্বকাপের দল ঘোষণার অপেক্ষায় সবাই।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে। আর ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১ মের এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করতে হবে দলগুলোকে। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।
সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কেইন উইলিয়ামসনের ওপরই আস্থা রাখছে কিউইরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞতায় ঠাসা নিউজিল্যান্ড দলের অধিনায়ক করা হয়েছে তাকেই।