বার্সেলোনার হয়ে সারা মৌসুমজুড়ে গোল করেছেন। অবশ্য, তবুও ক্লাবকে লা লিগা জেতাতে পারেননি লিওনেল মেসি। এবার দেশের জার্সিতেও গোল পেলেন এলএম টেন। তা সত্ত্বেও জয় পেল না আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্তিনা। মেসিদের জিততে দিলেন না অ্যালেক্সিস স্যাঞ্জেজ। প্রথমার্ধে তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় চিলি।
- এনবিআরের চেয়ারম্যানের সাথে বিড়ি শিল্প মালিক সমিতির প্রাক-বাজেট আলোচনা সভা
- * * * *
- ভালুকায় কৃষকের গোয়ালঘর থেকে চুরি হলো একই সাথে ৭টি গরু
- * * * *
- রাবির কলা অনুষদের ১৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড
- * * * *
- স্নাতক পাসেই আবেদন করা যাবে এসিআই মটরসে
- * * * *
- দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার কারণ
- * * * *
বিশ্বকাপ
শুরু হতে যাচ্ছে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। শুক্রবার (৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি।
কোভিড পরিস্থিতিতে ভারতের মাটিতে অক্টোবরে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত নিতে আইসিসি-র কাছে এক মাস সময় চেয়েছিল বিসিসিআই। মঙ্গলবার (০১ জুন) আইসিসি-র এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের জন্য ভারতকে ২৮ জিন পর্যন্ত সময়সীমা দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বারেরমত ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। যার সুবাদে ২০ পয়েন্ট সংগ্রহ করে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে তামিম বিগ্রেড।
চলতি বছরের শেষেই ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা চিন্তা বাড়ালেও সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার জন্য সে দেশের ক্রিকেটারদের ভিসা যাতে দ্রুত নিশ্চিত করা হয়, তার জন্য বিসিসিআইয়ের কাছে লিখিত আশ্বাস চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপীয়ান অঞ্চলের ম্যাচে অন্যান্য দলগুলোর সাথে লড়াইয়ে নেমেছে পর্তুগাল।
কষ্টের জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মিশন শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। বুধবার রাতে গ্রুপ ‘এ’ ম্যাচে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে আজারবাইজানকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা। এটি ছিল পর্তুগালের হোম ম্যাচ।
ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরী করলো জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। ক্লাব বিশ্বকাপ হাতে বায়ার্ন খেলোয়াড়দের উল্লাস বেঞ্জামিন পাভারের একমাত্র গোলে টাইগ্রেসকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ।
বৈশিক করোনাভাইরাসের কারণে ২০২১ সালের দুটি বিশ্বকাপ বাতিল করার ঘোষণা দিয়েছে ফিফা। করোনার প্রকোপ না থামলে ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টুর্নামেন্ট দুটি ২০২৩ সালের আগে আয়োজন করা সম্ভব হবে না।