নানা ধরনের অনিয়মের অভিযোগে সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।
বিশ্বনাথ
সিলেটে সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩ উপজেলার ফলাফল মিললেও এক প্রিজাইডিং অফিসারের রহস্যজনক আটকে আছে বিশ্বনাথ উপজেলা ফলাফল।
সিলেটের বিশ্বনাথে পৌর মেয়র সমর্থকদের সঙ্গে কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের মাঝে সংঘর্ষের ঘটনায় মামলা মামলা হয়েছে। বিশ্বনাথ থানায় এ মামলা দিয়েছেন মেয়রের গাড়িচালক হেলাল মিয়া (৪০)।
সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আবুল কালাম (৩৬)। তিনি কুমিল্লা জেলার লাকসাম থানার বিজয়পুর গ্রামের জাফর মিয়ার ছেলে।
সিলেটের বিশ্বনাথে প্রায় ৬ হাজার কেজি ভারতীয় চিনি ও একটি ট্রাকসহ (যশোর-ট,১১-৫২৩৬) পাঁচ চোরাকারবারিকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় বিশ্বনাথ পৌর শহরে জানাইয়া গেইট সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়।
সিলেটের বিশ্বনাথে শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতীহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুর দিকে ভোটার উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্র গুলোতে ভোটারদের সারি লক্ষ্য করা যায়।
ডাকাতির হরেক সরঞ্জাম ও একটি পিকআপ ভ্যানসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। বৃহষ্পতিবার মামলা দায়েরের পর তাদের সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেটের বিশ্বনাথ নাশকতা মামলায় আরও পাঁচ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম সাইদুল রহমান (১৮)। আজ বুধবার বিকলে সাড়ে ৩টায় বিশ্বনাথ বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের আফরোজ আলীর ছেলে।
সিলেটের বিশ্বনাথে আইন অমান্য করে চোরাই পথে আনা ২হাজার ৬৫০ কেজি ভারতীয় চিনিসহ লোকমান হোসেন (৪৪) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।