বিস্ফোরণ

যাত্রাবাড়ীতে ফ্রিজ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

যাত্রাবাড়ীতে ফ্রিজ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

কাবুলে জোড়া বিস্ফোরণ :  ছয়জন নিহত

কাবুলে জোড়া বিস্ফোরণ : ছয়জন নিহত

আফগান রাজধানী কাবুলে জোড়া বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আজ মঙ্গলবার পশ্চিম কাবুলের দাস্ত-ই-বারচি এলাকার ছেলেদের স্কুলে বিস্ফোরণ দুটি ঘটে।

ভারতের বিহারে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ নিহত ৯

ভারতের বিহারে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ নিহত ৯

ভারতের বিহারের তাতারপুর এলাকার কাজভালিচকের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৯ জন নিহত হয়েছে।বৃহস্পতিবার গভীর রাতে ওই বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

রাজধানীর রামপুরার মালিবাগ চৌধুরী পাড়ায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

কিয়েভের কেন্দ্রস্থলে বিকট বিস্ফোরণ

কিয়েভের কেন্দ্রস্থলে বিকট বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে শুক্রবার সকালে দু’টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পশ্চিমা সমর্থিত রাশিয়ার প্রতিবেশি এ দেশে মস্কোর সৈন্যরা আগ্রাসন শুরু করার এক দিন পর এ সব শব্দ শোনা গেল। এএফপি’র এক সাংবাদিক এ কথা জানিয়েছেন

বুরকিনা ফাসোতে মাইন বিস্ফোরণে ৫৫ জনের প্রাণহানি

বুরকিনা ফাসোতে মাইন বিস্ফোরণে ৫৫ জনের প্রাণহানি

বুরকিনা ফাসোতে সোমবার বিকেলে একটি মাইন বিস্ফোরণে কমপক্ষে ৫৫ জন নিহত এবং আরো সমান সংখ্যক লোক আহত হয়েছেন। স্থানীয় ও হাসপাতাল সূত্র একথা জানায়। 

সাতকানিয়ায় নির্বাচনে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ

সাতকানিয়ায় নির্বাচনে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানা গেছে।

কেনিয়া-সোমালিয়া সীমান্তে বোমা বিস্ফোরণে ১৩ বাসযাত্রী নিহত

কেনিয়া-সোমালিয়া সীমান্তে বোমা বিস্ফোরণে ১৩ বাসযাত্রী নিহত

একটি বোমা বিস্ফোরণের ঘটনায় কেনিয়ার পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমালিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব কেনিয়ায় একটি বাস রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটির শিকার হয়। সেই ঘটনায় ১৩ জন যাত্রী নিহত ও অন্যান্যরা আহত হন।

ক্যামেরুনের রাজধানীতে বিস্ফোরণ, মৃত ১৭

ক্যামেরুনের রাজধানীতে বিস্ফোরণ, মৃত ১৭

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে রোববার এক অগ্নিকাণ্ড এবং তার ফলে ঘটা বিস্ফোরণে নিহত ১৭ জনের নাম ও জাতীয়তা খুঁজে বের করার জন্য একটি তদন্ত শুরু করেছে দেশটির সরকার।