চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের বিয়ের দিন পূর্বশত্রুতার জেরে কোদাল দিয়ে বাবাকে হত্যা করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক জমির উদ্দীনকে আটক করেছে পুলিশ।
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭৩ জন হাসপাতালে
- * * * *
- ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত
- * * * *
- বজ্রপাতে নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
- * * * *
- ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
- * * * *
- চাঁপাইনবাবগঞ্জে সালিশে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- * * * *
বিয়ে
বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বর দীর্ঘদিনের প্রেমিক চলচ্চিত্র নির্মাতা ভিগনেশ শিবান। আজ বৃহস্পতিবার সকালে বিয়ে করেন দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত এ জুটি।
প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন রাইয়ান কফম্যান নামে এক মার্কিন যুবক। গত রোববার (২৯ মে) প্রেমিকার নানা বাড়ি গাজীপুরে আসেন যুক্তরাষ্ট্রের মিশৌরী স্টেটের ক্যানসাস সিটির এই নাগরিক। শুধু তাই নয়; আসার পর ওই মুসলিম তরুণীকে বিয়েও করেছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে থাকতেই রাইহান ইসলাম গ্রহণ করেন।
সহপাঠীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় অবশেষে পুলিশ থানায় নিয়েছে গেছে সেই ছাত্রীকে।
২৩ বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমিকাকেই জীবন সঙ্গী করে নিলেন তিনি। অবশ্য নতুন জীবন শুরু করতে একটু দেরিই হয়ে গেল তার। ৯৫ বছর বয়সে জীবনে প্রথমবার বসলেন বিয়ের পিঁড়িতে। তবে পাত্রীর বয়সও নেহায়েত কম হয়নি। নয় নয় করেও ৮৫টি বসন্ত পেরিয়ে গেছে পাত্রীরও।
বিয়েতে বর ও কনের পরিবারের আত্মীয়, কাছের কিংবা পরিচিতরা উপহারসহ শুভেচ্ছা জানিয়ে থাকেন। তবে সেই উপহারে অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউই আশা করে না। কিন্তু বিয়ের পর দিনই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন ভারতের গুজরাটের এক নতুন বর।
অনেক গুঞ্জনশেষে বৃহস্পতিবারই রণবীর কাপুর বিয়ে করছেন আলিয়া ভাটকে। দুই নায়ক নায়িকার বিয়ে ঘিরে সব ধরনের গুঞ্জনের অবসান হলো রণবীর এর মা নিতু সিং এবং বোন ঋদ্ধমা কাপুর সাহানির ঘোষণায়।
খুলনা জেলা কারাগারে হাইকোর্টের নির্দেশে দুই হাজতির বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার পর্যন্ত হাজতি (বর) রফিকুল ইসলাম বাবু এবং ভিকটিম হাজতি (কন্যা) জেলা কারাগারের হেফাজতে রয়েছেন। মঙ্গলবার ভিকটিম হাজতিকে বাগেরহাটের দশয়ানি নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফহোম) পাঠানো হবে।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ আজ বুধবার বিয়ে করতে যাচ্ছেন।কড়া নিরাপত্তাধীন যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বিয়ের আয়োজন সম্পন্ন হচ্ছে।
পাবনার ঈশ্বরদী উপজেলায় জমজ ভাই সেলিম মাহমুদ ও সুলতান মাহমুদের সঙ্গে জমজ বোন সাদিয়া খানম ও নাদিয়া খানমের বিয়ে হয়েছে।