বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ এলাকায় প্রভাব বিস্তার করে জমি দখল এবং নিজের স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে উপাচার্যকে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের বিরুদ্ধে।
বি
নোয়াখালী সদর উপজেলায় নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় আজ সকালে কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঢাকার বাতাসের মান রোববার সকালেও 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। সকাল ৮টা ২৬ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৬ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় স্থানে আছে।
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ১১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটি হয়ে গেছে অলিখিত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে সেই দল সেমিফাইনালে যাবে। আজ রবিবার অ্যাডিলেডে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
জিতেলে সেমিফাইনাল এমন সমিকরণে নেদারল্যান্ডসের কাছে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার। সুপার টুয়েলভ পর্বের শেষ দিনে এসে অঘটন ঘটিয়ে দিলো ডাচরা। অ্যাডিলেইড ওভালে প্রোটিয়াদের হারিয়ে দিয়েছে ১৩ রানে। এই জয়ে ডাচরা আনন্দে বিশ্বকাপ শেষ করতে পারলেও চোখের জলেই বিদায় নিতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার। ডাচদের বিপক্ষে এই হারের কারণে বিশ্বকাপ থেকে ছিটকেই গেছে দলটি।
জিতলেই নিশ্চিত সেমিফাইনাল, হারলেই নিশ্চিত বিদায়, শেষ হয়ে যাবে বিশ্বকাপ। যে জিতবে সেই সেমিফাইনালে পা রাখবে, এমন সমীকরণ সামনে নিয়েই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। অ্যাডিলেড ওভালে আজ রোববার দুই দলের লড়াইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে পাওনা ৩ হাজার ৪৪৯ কোটি টাকা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমান কর্তৃপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে এ টাকা মওকুফ করা হচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে এখন ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “ডিসেম্বরে খেলা হবে, প্রস্তুত হয়ে যান। ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না।