ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ চরম পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির এতটাই অবনতির হয়েছে যে, আজ শনিবার থেকে সেখানকার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন থেকে ক্লাস হবে অনলাইনে।
বি
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার। দুপুর ২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ৬টি স্বর্ণের বার ও ১ কেজি ওজনের স্বর্ণালঙ্কারসহ এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার দুপুরে এগুলো উদ্ধার করা হয়।
অন্যায়ভাবে ভারতকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অভিযুক্ত করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সমালোচনা করেছেন বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচে আম্পায়ারিংয়ের।
সীমান্তের কাছে উত্তর কোরিয়া প্রায় ১৮০টি যুদ্ধবিমান জড়ো করেছে- এমন তথ্যের পর শুক্রবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, তারাও বিমান শক্তি বাড়াচ্ছে।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাতে গোলাগুলির পর বাহ্যিক বিদ্যুতের সমস্ত সংযোগ হারিয়েছে। বর্তমানে এটি তার জরুরি ডিজেল জেনারেটর থেকে ব্যাকআপ পাচ্ছে।
সড়ক ও নৌপথে পুরোপুরি বিচ্ছিন্ন বরিশাল। বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আজ থেকে দুইদিন বন্ধ থাকবে সব যাত্রীবাহি যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ
হারলেই সেমিফাইনাল থেকে ছিটকে যাবে এমন সমিকরণে টসে হেরে ব্যাটিং এ নিউজিল্যান্ড। অ্যাডিলেড ওভালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবির্নির। এদিকে সেমিতে যেতে হলে আজ জিততেই হবে ব্ল্যাক ক্যাপসদের, পা ফসকালেই শেষ এবারের বিশ্বকাপ।
সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।
টি-২০ বিশ্বকাপের সুপার ১২-এর আর মাত্র ছয়টি ম্যাচ বাকি। কিন্তু এখনো ঠিক হলো না শেষ চারে কোন দল যাবে। এমনকি অঙ্কের বিচারে এখনো কোনো দল হলফ করে বলতে পারবে না যে তারা সেমিফাইনালে খেলবেই।