বান্দরবানের তুমব্রুতে মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের ঘটনায় মো. আব্দুল কাদের (৫০) নামের বাংলাদেশী এক কৃষকের পা বিচ্ছিন্ন হয়েছে।
- গ্রিসের রাস্তায় নাতি-নাতনিদের নিয়ে সময় কাটাচ্ছেন রজনীকান্ত
- * * * *
- পাবনায় ইউএনও অফিসে ককটেল বিস্ফোরণ
- * * * *
- গর্ভেই হামে আক্রান্ত ১৩ শিশু, যুক্তরাষ্ট্রে নতুন উদ্বেগ
- * * * *
- ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
- * * * *
- গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর
- * * * *
বি
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) মঙ্গলবার দেশব্যাপী গ্রিড ব্যর্থতার কারণ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গলিত লাশ তত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না।
বিপর্যয়ের পর রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ এসেছে উত্তরা, গুলশান, বারিধারা, মিরপুরসহ কয়েকটি এলাকায়। সরবরাহ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।
আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৩০ হাজার মানুষ হজে যেতে পারবেন। হজে ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না, হজও পূর্ণ পরিসরে হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
জাতীয় গ্রিডে ত্রুটির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। দুপুরের পর থেকে লোডশেডিং চলছে অনেক এলাকায়। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
২০২২ সালের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি পদার্থের নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।
দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে বিদ্যুৎ বিভাগ।
জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে রাজধানী ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার সকালে দেড় ঘণ্টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুৎহীন ছিল।