রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার সন্দেহে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বি
ভারত সরকার দেশটির ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে দেশে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং আজ এখানে রাজ্য সভায় এ তথ্য জানান।
রমজান মাসে সিলেট সিটি করপোরেশন কর্তৃক মাংসের দাম নির্ধারণ করে দেওয়ায় আন্দোলনে যাচ্ছেন মাংস ব্যবসায়ীরা। যতদিন তাদের দাবি না মানা হবে, তত দিন গরু-ছাগলের মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন তারা।
ঢাকার কেরানীগঞ্জে ন্যাযমূল্যে বিক্রির জন্য বরাদ্দ টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে রাতের আধারে দোকানে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন দুইজন। তাদের নাম আব্দুল কাইয়ুম (৩৩) ও আশ্রাফ আলী (৩০)। তাদের একজন মালবাহী পিকআপ ড্রাইভার ও অন্যজন লেবার।
আগামী ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের টার্বাইন হলে মঙ্গলবার (০৫ এপ্রিল) ২০২২ নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে সফলভাবে জেনারেটর স্টেটারের স্থাপন সম্পন্ন হয়েছে। টার্বাইন হলের বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার অন্যতম; যার কাজ হলো টার্বাইন থেকে প্রাপ্ত যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তর করা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কখনো জনকল্যাণকর কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেনি।
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান অর্থবছর ২০২১-২২ এ বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ছয় দশমিক নয় শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এডিবি এ তথ্য দিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
হিজাব ও মুসলিম ব্যবসায়ীদের ব্যবসা করতে না দেয়া নিয়ে এমনিতেই বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটক। এবার সেখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রশাসনের কাছে দাবি তুলেছে মসজিদে মাইক বাজিয়ে আজান দেয়া বন্ধ করতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি ভেঙে বিনা অনুমতিতে মাইক বাজিয়ে আজান দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।