কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মাধ্যমিক শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করেছে প্রধান শিক্ষক পরিষদ কুষ্টিয়া জেলা শাখা।
বি
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে। চিকিৎসার জন্য সরকারের কাছে তাদের আবেদন করা উচিত। তিনি বলেন, রাজনৈতিক ক্যান্সার চিকিৎসা করার সাহস সরকারের আছে।
রুশ বিমান হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে খারকিভের কাছে একটি প্রতিবন্ধী কেয়ার হোম ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক কর্মকর্তা ওলেগ সাইনগুবভ শুক্রবার টেলিগ্রামে লিখেছেন, "শত্রুরা আজ ওস্কিলের কাছে প্রতিবন্ধীদের একটি বিশেষ স্থাপনায় আঘাত করেছে।"
যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও গ্রুপ অব সেভেন দেশগুলো থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে `সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ' হিসেবে রাশিয়া যেসব বাণিজ্য সুবিধা পেত, ইউক্রেনে রুশ অভিযানের কারণে সেসব সুবিধা প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তেল, চিনি, ছোলা ও মসুর ডাল কিনবে সরকার।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে উস্কানি দিচ্ছে।
ভারতে পাঁচটি রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ-সহ চারটি রাজ্যেই বিজেপি জোট ক্ষমতা দখলের পথে এগিয়ে আছে।পাঞ্জাবে প্রথমবারের মতো ক্ষমতায় আসছে আম আদমি পার্টি বা আপ।
আইওএম’র সহায়তায় লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ৭৪ জন বাংলাদেশী দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার সকালে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচটি অনুষদে নতুন পাঁচ শিক্ষককে ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ৮৩ তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
“সুস্থ কিডনী সবার জন্য- জ্ঞানের সেতু বন্ধনে সাফল্য” শ্লোগানে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিশ্ব কিডনী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের আয়োজনে ব্যারিস্টার রফিক উল হক অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রশ্নত্তোর পর্বে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা কিডনীর বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন।