ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের একটি বন্দরে যে বাংলাদেশী জাহাজটি ২৯ জন বাংলাদেশী নাবিকসহ আটকে পড়েছিল, সেই জাহাজে রকেট হামলায় এক বাংলাদেশী নাবিক মারা গেছেন। রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, কিন্তু জাহাজের ক্রুরা দ্রুত ওই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
বি
রাজধানীর রামপুরার মালিবাগ চৌধুরী পাড়ায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সততা, নিষ্ঠা ও অন্তরিকতা দিয়ে নির্বাচনি দায়িত্ব পালন করতে হবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধে, তাহলে তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাহাড়ে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২ মার্চ) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পিছনের অংশের পাহাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউট গ্রুপ।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল সাকিল আহমেদ।বুধবার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও লাগামহীন দূর্নীতির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
দেশীয় শ্রমিকবান্ধব বিড়ি শিল্প ধংসে বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ।