পাবনা প্রতিনিধি: শহীদ মিনারে আগে-পিছে ফুল দেয়াকে কেন্দ্র করে ‘ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি’ বিধি নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ঈশ্বরদী মেয়র-ইউএনও।
বি
আবারও শুরু হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক দেশটির রোহিঙ্গা নাগরিকদের গণহত্যার মামলার কার্যক্রম। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে সোমবার মামলাটির কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশের চট্টগ্রামে একুশে বই মেলায় ইসলামি বই বিক্রি নিয়ে এক বিতর্কের পর এই মেলা বর্জনের প্রচারণা চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার সরকার বিশ্বময় বাংলাভাষার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, অপরদিকে বিএনপি বাংলা, বাঙালি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে।
বিজ্ঞান গবেষণা এবং গবেষণা লব্ধ জ্ঞান মানুষের কল্যাণে সহজভাবে ব্যবহারের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান শিক্ষাকে সবার কাছে সহজ ও বোধগম্য করতে বিষয়বস্তু তৈরিতে পরিভাষার পরিবর্তে পরিচিত শব্দ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে। এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে।
নারায়ণগঞ্জে ফতুল্লা উপজেলার পাগলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন আলম (৪০) ও জজ মিয়া (৫০)।
বাংলাদেশে আজ থেকে ৭০ বছর আগে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিটি তৈরি হয়েছিল বেশ আগে থেকেই।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহী সেনাদের গোলাবর্ষণ বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বেড়েছে। রুশপন্থী বিদ্রোহীদের এ ধরনের হামলার মাধ্যমে রাশিয়ার আক্রমণের প্রেক্ষাপট সৃষ্টি করা হচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের শান্তির ভাষায় কথা বলার জন্য বিএনপি’র প্রতি আহবান জানিয়েছেন।