বি

গাংনীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাংনীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুরা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল আহমেদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চর গোয়াল গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৪ অক্টোবর) ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। 

স্নাতক পাসে বিকাশে চাকরির সুযোগ

স্নাতক পাসে বিকাশে চাকরির সুযোগ

লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ। লিড বিজনেস অ্যানালিসিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট পদে নেওয়া হবে জনবল। শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

‘হাবিবি’ নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

‘হাবিবি’ নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা পরিচয়ের তলে চাপা পড়ে গেছে নুসরাত ফারিয়ার গায়িকাসত্তা। অথচ তাঁর গাওয়া ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’ গান দুটির ভিডিও ভালোই দর্শকপ্রিয়তা পেয়েছিল। ইউটিউবে প্রথম গানটি দেখা হয়েছে ৮২ লাখবার আর দ্বিতীয়টি ১ কোটি ৭০ লাখবার।

ইয়েমেনে ২৬৪ হুথি বিদ্রোহীকে হত্যা

ইয়েমেনে ২৬৪ হুথি বিদ্রোহীকে হত্যা

ইয়েমেনে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করেছে দেশটিতে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট। খবর এএফপি’র। রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের কৌশলগত শহর মারিবের আশেপাশে অভিযান চালিয়ে বিদ্রোহীদের হত্যা করা হয়।

ঢাকা-ময়মনসিংহ বিভাগে ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

ঢাকা-ময়মনসিংহ বিভাগে ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ঢাকা ও সিলেট বিভাগের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শনিবার সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে চার হাজার

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে চার হাজার

বিশ্বজুড়ে করোনার তাণ্ডব কিছুটা কমেছে। দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে সোয়া ৩ লাখের নিচে।

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

নিশাঙ্কাকে ফিরিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। ৪০ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ ৩৯ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ভারতকে হারালো পাকিস্তান

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ভারতকে হারালো পাকিস্তান

বিশ্বকাপের সব ফরম্যাটেই- হোক সে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, ভারতের বিরুদ্ধে এবারই প্রথম জয় পেল চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার টুয়েলভের ম্যাচে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই মহারণে ভারতকে ১০ উইকেটে হারালো বাবর আজমের দল।