বি

করোনা পরিস্থিতিতে পুনরায় ছুটি বর্ধিত  ; আদেশ জারি জনপ্রশাসন মন্ত্রণালয়। "

করোনা পরিস্থিতিতে পুনরায় ছুটি বর্ধিত ; আদেশ জারি জনপ্রশাসন মন্ত্রণালয়। "

শেখ ফাহিম 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি 

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের  আদেশানুসারে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও একই নির্দেশ অনুযায়ী বন্ধ থাকবে।

সড়ক দুর্ঘটনায় আহত বশেমুরবিপ্রবি শিক্ষার্থী  সুস্থের পথে ; দুয়া প্রার্থনা "

সড়ক দুর্ঘটনায় আহত বশেমুরবিপ্রবি শিক্ষার্থী সুস্থের পথে ; দুয়া প্রার্থনা "

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

গত ২৩ মার্চ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।তাকে আইসিউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। বাংলা বিভাগের শিক্ষার্থী আবিদ হোসাইনের ফেইসবুক স্ট্যাটাস থেকে জানা যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত খাইরুলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কেবিন থেকে বেডে স্থানান্তরিত করার পর কিছুদিন তার চিকিৎসা শেষে তার অপারেশন করা হবে। 

এ ব্যাপারে খায়রুলের দাদা জানান, সৃষ্টিকর্তার ইচ্ছায় ও সকলের দোয়ায় সে এখন সুস্থের পথে। চিকিৎসকরা ইতিবাচক আশা প্রকাশ করেছেন। খায়রুল এখন মোটামুটিভাবে কথা বলতে পারছে। তবে, আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকা লাগবে এবং চিকিৎসা চালিয়ে যেতে হবে। আর্থিক অবস্থার ব্যাপারে তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৪-৫ লক্ষ টাকা খরচ হয়েছে এবং খায়রুলের সহপাঠী সহ শুভাকাঙ্ক্ষীরা কিছু সহায়তা করেছেন। এখন তারা নিঃস্ব প্রায়। খায়রুলের চিকিৎসার জন্য আর্থিকভাবে সকলের কাছে সাহায্য প্রার্থনা করেন তার দাদা। উল্লেখ্য  সড়ক দুর্ঘটনায় খাইরুল ইসলাম আহত হওয়ার পর স্থানীয় হাসপাতাল থেকে অবস্থার অবনতি হলে খাইরুলকে ঢাকা নেয়া হয়।কিন্তু করোনা সন্দেহে দেশের কয়েকটি হাসপাতালে ভর্তি না নেয়ার পর সবশেষ মহাখালীর একটি হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়েছিলো।

খায়রুলকে সহযোগিতা প্রদানের জন্য যোগাযোগঃ

আবিদ হাসান (বিকাশ): ০১৯৭৬৬৭২৫১১

হাসান (রকেট): ০১৯১৮৬১৭৭৬৭২

ইমন (নগদ): ০১৭৮৪৪৮৪৮৫৪

বশেমুরবিপ্রবিতে ছুটি বর্ধিত

বশেমুরবিপ্রবিতে ছুটি বর্ধিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি   

চলমান করোনা প্রাদুর্ভাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক এক অফিস আদেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ছুটি বর্ধিত করার ঘোষণা দিয়েছেন।

১০ম বর্ষপূর্তিতে কুবির নৃবিজ্ঞান বিজ্ঞান বিভাগের ভিন্ন আয়োজন

১০ম বর্ষপূর্তিতে কুবির নৃবিজ্ঞান বিজ্ঞান বিভাগের ভিন্ন আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে গরীব দুস্থদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনে অর্থ সহায়তা প্রদান করেছে শিক্ষার্থীরা।
পাবনায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছে প্রশাসন

পাবনায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছে প্রশাসন

পাবনা প্রতিনিধি: ভয়াবহ করোনাভাইরাস সতর্কতায় যখন অঘোষিত লকডাউন সবখানে, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে পাবনা জেলা প্রশাসন।

যশোরে পুলিশ সুপারের উদ্দোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

যশোরে পুলিশ সুপারের উদ্দোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

যশোরে পুলিশ সুপারের উদ্দ্যোদে ও তাদের সহযোগীতায় করোনা ভাইরাসের কারণে বের হতে না পারা অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।