২০১৩ সালে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ আটজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ।
কক্সবাজারের সদরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ আরসার তিন সদস্যকে আটক করেছে র্যাব।
মাগুরার মহম্মদপুরে ইছামতি বিল থেকে সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৬) নামের দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সরকারের দেয়া ২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে নতুন বই।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বরগুনার আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধার নেতৃত্বে শনিবার রাতে মশাল মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একদিনে ২৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরাত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মাহতাবুর রহমান।
ইংরেজি নতুন বছর বরণে বিশ্বের নানা প্রান্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী।