বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
বি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, রেললাইন বানায়, নদীভাঙ্গন রোধ করে, শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই দেয়।
গত পাঁচ মাসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ হাজার ১০৮টি মামলা হয়েছে জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ২৮ জুলাই থেকে ৯৯ হাজার ৩৮১ জন নেতাকর্মীকে আসামি করেছে পুলিশ।শনিবার (৩০ ডিসেম্বর) ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, বিপুল পরিমান নকল ব্যান্ডরোল, বিড়ির ঠোস, ফিল্টারসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়েছে।
আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করতে বরিশালের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় বিএনপির এক কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের টেকনাফেও মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোটও জাল দেওয়ার চেষ্টা করা হলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভোট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।
আগামী রোববার ও সোমবার দেশব্যাপী ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।শনিবার দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
বছরের শেষ দিন আগামীকাল রবিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক ‘ব্যাংক হলিডে’। এদিন ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যার কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
নির্বাচন বর্জনের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের অভিপ্রায়ে ২৯ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে এবং জাপানের রাজধানী টোকিওতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।